ইরান নিজেদের ক্ষেপণাস্ত্রের ভান্ডার দেখিয়ে নিজেদের প্রতিরোধ সক্ষমতার কথা যুক্তরাষ্ট্র–ইসরায়েলকে জানান দিতে চায়
ইরান নিজেদের ক্ষেপণাস্ত্রের ভান্ডার দেখিয়ে নিজেদের প্রতিরোধ সক্ষমতার কথা যুক্তরাষ্ট্র–ইসরায়েলকে জানান দিতে চায়ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সম্প্রতি তাদের মিসাইল সিটির (ক্ষেপণাস্ত্র শহর) একটি ভিডিও প্রকাশ করেছে। এটি সম্প্রতি ধারণ করা কি না, তা যাচাই করা সম্ভব হয়নি। তবে এই প্রথমবারের মতো ভিডিওটিতে আইআরজিসির কমান্ডার আহমাদ ওয়াহিদিকে দেখা গেছে।
এ সময় তাঁর পাশে ছিলেন আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মজিদ মুসাভি। এরপর ভিডিওটিতে দেখা যায় কিলোমিটারের পর কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ, শত শত ক্ষেপণাস্ত্র ও লঞ্চার, যার মধ্যে ডাবল লঞ্চার এবং অন্যান্য প্রযুক্তিও রয়েছে। আইআরজিসি বহির্বিশ্বকে এই বার্তা দেওয়ার চেষ্টা করছে যে তাদের গোলাবারুদের কোনো ঘাটতি নেই; তাদের কাছে পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র ও লঞ্চার রয়েছে।
যুদ্ধ যদি আবার শুরু হয়, তবে তারা এই সক্ষমতাগুলো কাজে লাগাবে।এটি তাদের প্রচারণার (প্রোপাগান্ডা) একটি অংশ হতে পারে; তবে এর মাধ্যমে ইরান নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করছে এবং প্রতিরোধ সক্ষমতা দেখানোর চেষ্টা করছে।এমন সময় এই ভিডিও সামনে আনা হলো যখন ইরানের নতুন করে মার্কিন হামলার আশঙ্কা জোরদার হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।