advertisement
advertisement

আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই, গ্যারান্টি দিলাম: এমপি সেলিম ভূঁইয়া


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ণ
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই, গ্যারান্টি দিলাম: এমপি সেলিম ভূঁইয়া

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেন কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের সংসদ সদস্য (এমপি) মো. সেলিম ভূঁইয়া। আজ শনিবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে

advertisement

আগামী ১০ বছরেও দেশে সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের সংসদ সদস্য (এমপি) মো. সেলিম ভূঁইয়া। আজ শনিবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। সেলিম ভূঁইয়া বলেন, ‘সরকার পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। আগামী ১০ বছরও নেই।

১০ বছরের গ্যারান্টি দিয়ে দিলাম।’ তিনি বলেন, ‘এ দেশের লোক যেই ভোট যেভাবে আমাদেরকে দিছে, অনেক প্রত্যাশা নিয়ে দিছে। সুতরাং লোকেরা এখন জানেন, যা করার বিএনপি করবে।’শিক্ষা প্রশাসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময় দায়িত্ব পালন করা ব্যক্তিদের বিষয়ে অভিযোগ থাকলে তা তাঁকে জানানোর আহ্বান জানান শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের কোনো ফ্যাসিস্ট যদি এখনো বোর্ড অফিস (শিক্ষা বোর্ড) বা পরিচালকের অফিস অথবা শিক্ষাসংশ্লিষ্ট উইংসে থাকেন, ডকুমেন্টস আমার কাছে পাঠাবেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর