advertisement
advertisement

প্রথম ৬ ইনিংসে ৫টি শূন্য, সেই ব্যাটসম্যানেরই টেস্টে ৬টি ডাবল সেঞ্চুরি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১:৩৪ অপরাহ্ণ
প্রথম ৬ ইনিংসে ৫টি শূন্য, সেই ব্যাটসম্যানেরই টেস্টে ৬টি ডাবল সেঞ্চুরি

বারবার হোঁচট খেয়েও উঠে দাঁড়ানোর অবিশ্বাস্য এক গল্প লেখা হয়েছে এই ব্যাটসম্যানের ব্যাটে

advertisement

৩ টেস্ট, ৬ ইনিংস, রান মাত্র ১! এর মধ্যে ৫ ইনিংসেই শূন্য। প্রথম টেস্টের দুই ইনিংসেই শূন্য, অর্থাৎ ‘পেয়ার’। বাদ পড়লেন দল থেকে। দুই বছর পর ফিরে আরেকটি শূন্য, পরের ইনিংসে ১ রান। আবার বাদ। দেড় বছর পর ফিরলেন, আবারও ‘পেয়ার’!এই ব্যাটসম্যানের টেস্ট ক্রিকেটে ভবিষ্যৎ বলে কিছু থাকে কীভাবে! ক্যারিয়ার তো শেষ হয়ে যাওয়ার কথা ওখানেই।

অথচ এই ব্যাটসম্যানই পরে খেলেছেন আরও ৮৭টি টেস্ট, করেছেন ১৬টি সেঞ্চুরি, যার ৬টিই ডাবল!নাম তাঁর মারভান আতাপাত্তু।প্রথম তিন টেস্টে ওই একটিমাত্র রানও আসলে তিনি করেননি। মারভান আতাপাত্তু নিজেই আমাকে হাসতে হাসতে বলেছিলেন, ‘ওই রানটা তো আম্পায়ারের ভুলে। বল যে আমার ব্যাটে নয়, প্যাডে লেগেছে, আম্পায়ার তা বুঝতেই পারেননি। লেগ বাই রানটা আমাকে দিয়ে দিয়েছেন।’না দিলে প্রথম তিন টেস্টেই ‘পেয়ার’ পেয়ে যান আতাপাত্তু।

লেগ বাই রানটি ভুলে নিজের খাতায় লেখা না হয়ে গেলে প্রথম তিন টেস্টেই ‌‘পেয়ার’ পাওয়ার অবিশ্বাস্য এক ‘কীর্তি’-ও গড়ে ফেলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর