advertisement
advertisement

বাংলাদেশসহ ৪৪টি দেশে চ্যাটজিপিটির বিজ্ঞাপনসেবা সম্প্রসারণ করল ওপেনএআই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ২:৩৮ অপরাহ্ণ
বাংলাদেশসহ ৪৪টি দেশে চ্যাটজিপিটির বিজ্ঞাপনসেবা সম্প্রসারণ করল ওপেনএআই

ওপেনএআইয়ের বিজ্ঞাপনী অংশীদার হলো অ্যালেফ

advertisement

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত প্রসারের সঙ্গে সঙ্গে ডিজিটাল বিজ্ঞাপনের বাজারেও নিজেদের অবস্থান জোরদার করছে প্রযুক্তিপ্রতিষ্ঠান চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। এরই ধারাবাহিকতায় বাংলাদেশসহ বিশ্বের ৪৪টি দেশে নিজেদের ‘চ্যাটজিপিটি অ্যাডস’ বা বিজ্ঞাপনসেবা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

এ জন্য বৈশ্বিক ডিজিটাল মিডিয়া ও পেমেন্ট অবকাঠামো প্রদানকারী প্রতিষ্ঠান অ্যালেফের সঙ্গে একটি একক পরিবেশক বা পুনর্বিক্রেতা অংশীদারত্ব চুক্তি করেছে ওপেনএআই। ১২ নভেম্বর স্পেনের মাদ্রিদ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ চুক্তির ফলে এখন থেকে লাতিন আমেরিকা, ইউরোপ, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর স্থানীয় ব্র্যান্ড ও বিজ্ঞাপনী সংস্থাগুলো সরাসরি অ্যালেফের স্থানীয় কার্যালয়ের মাধ্যমে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেওয়ার সুযোগ পাবে।নতুন এই অংশীদারত্ব চুক্তির আওতায় তালিকাভুক্ত ৪৪টি দেশের বিজ্ঞাপনদাতারা ওপেনএআইয়ের একক পুনর্বিক্রেতা হিসেবে অ্যালেফের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ হতে পারবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর