advertisement
advertisement

সৌদি আরবকে কাঁপিয়ে দেওয়া হুতিদের যুদ্ধ চলে কোন গোপন অর্থের জোরে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ২:১৭ অপরাহ্ণ
সৌদি আরবকে কাঁপিয়ে দেওয়া হুতিদের যুদ্ধ চলে কোন গোপন অর্থের জোরে

প্রথম আলো কোলাজ

advertisement

বছরের পর বছর নিজ দেশে যুদ্ধ চালিয়ে যাওয়া, তার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, তা সত্ত্বেও কীভাবে হুতিরা দিন দিন নিজেদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে? মধ্যপ্রাচ্যের প্রভাবশালী শক্তি হয়ে উঠছে? কোথা থেকে তাদের অর্থ ও অস্ত্রের জোগান আসছে? জনমনে আছে এমন নানা প্রশ্ন। আর তারই উত্তর জানার চেষ্টা এই প্রতিবেদনে।ইয়েমেনের লোহিত সাগর উপকূলে এ বছরের মার্চে যুদ্ধে যোগ দেন ১৯ বছর বয়সী মোহাম্মদ (পুরো নাম নেই)।

তিনি হুতি বাহিনীর একজন যোদ্ধা হিসেবে লড়াই করছেন। কয়েক মাস ধরে সেখানে একটানা লড়াই চলছে। হুতিরা একের পর এক এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সামনের দিকে এগোচ্ছে।ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সেনাবাহিনীর পাশাপাশি সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে হুতি যোদ্ধারা লড়াই করছেন। শুধু তা-ই নয়, হুতিরা সৌদি আরবেও নিয়মিত হামলা চালাচ্ছে।অথচ সামরিক শক্তিতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ সৌদি আরব।

গত কয়েক মাসে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে সেই সৌদি আরবকেই নাজেহাল করে ফেলেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর