শিশুদের নৃত্য পরিবেশনা
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ঝালকাঠি বন্ধুসভা। ২০ নভেম্বর বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।১৯৯৮ সালের ৪ নভেম্বর প্রথম আলোর প্রথম সংখ্যা প্রকাশিত হয়। এর এক সপ্তাহ পর ওই বছরের ১১ নভেম্বর পাঠক সংগঠন বন্ধুসভার যাত্রা শুরু হয়। প্রতিবছর ৪ নভেম্বর প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশিত হয়।
এরপর বন্ধুসভার সদস্যদের প্রয়াত স্বজনদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর ঝালকাঠি প্রতিনিধি আ স ম মাহমুদুর রহমান।গান পরিবেশনাআলোচনা পর্বে বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর সাবেক জেলা প্রতিনিধি আইনজীবী আককাস সিকদার বলেন, শুরু থেকেই তিনি প্রথম আলো ও বন্ধুসভার সঙ্গে যুক্ত আছেন। ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি প্রথম আলোর জেলা প্রতিনিধি ছিলেন।
তাঁর ভাষ্য, বন্ধুসভা সব সময় জনকল্যাণমূলক কাজে যুক্ত থাকে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।