কুয়াশা ভেদ করে চা-বাগানে পড়ছে সূর্যের আলো
প্রকৃতিতে এখন হেমন্ত। তবে বাতাসে হালকা শীতের পরশ, ঘাসের ডগায় জমে থাকা শিশির আর শান্ত পরিবেশ জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের কথা। ভোরের চা-বাগান আর আশপাশের সড়ক ঢেকে যাচ্ছে হালকা কুয়াশায়। কুয়াশার চাদর ভেদ করে ধীরে ধীরে উঁকি দিচ্ছে সূর্য। সকালের সড়কে কুয়াশার মায়াবী আবরণ, চা-বাগানের সারি সারি সবুজ গাছ আর রোদ-ছায়ার লুকোচুরি—সব মিলিয়ে প্রকৃতিতে তৈরি হচ্ছে শীতের আবহ।
সিলেট সদর উপজেলার মালনীছড়া ও লাক্কাতুরা চা–বাগান থেকে গত শনিবার সকালের তোলা ছবি নিয়ে এবারের ছবির গল্প।কুয়াশা ভেদ করে চা-বাগানে পড়ছে সূর্যের আলো দিনের প্রথম আলো এসে পড়েছে চা-পল্লিতে চা-পাতায় জমেছে শিশিরবিন্দু স্নিগ্ধ সকালে চা-বাগানের সড়ক ধরে মোটরসাইকেলে যাচ্ছেন দুজন সকাল বেলা চা-বাগানে কাজে যাচ্ছেন দুই নারী চা-শ্রমিক চা-পাতায় বুলবুলি পাখির বিচরণ সবুজ কচি পাতায় সূর্যের আলো রোদে চিকচিক করছে চা-পাতা।
সকাল বেলা সাইকেল নিয়ে বেড়িয়েছে এক শিশু
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।