সম্পাদকীয়
দৈনন্দিন পরিসংখ্যান অনুযায়ী ঢাকা বিশ্বের শীর্ষ বায়ুদূষিত শহরগুলোর একটি। বিশেষজ্ঞদের দীর্ঘদিনের উদ্বেগ সত্ত্বেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি; বরং শহরের বিভিন্ন স্থানে নিয়মিত বর্জ্য পোড়ানোর ঘটনা দূষণকে আরও ভয়াবহ করে তুলছে।সম্প্রতি প্রকাশিত একটি আন্তর্জাতিক মানের গবেষণায় যে তথ্য উঠে এসেছে, তা রীতিমতো আতঙ্কজনক।
এতে দেখা যাচ্ছে, ঢাকার বর্জ্য পোড়ানোর ধোঁয়ায় সিসা, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম ও নিকেলের মতো মারাত্মক ভারী ধাতু বাতাসে মিশছে।বর্জ্য পোড়ানোর ধোঁয়ায় প্রতি ঘনমিটারে সিসার গড় ঘনত্ব পাওয়া গেছে ২৮ দশমিক ৩৬ মাইক্রোগ্রাম; ক্যাডমিয়ামের গড় ঘনত্ব ১২ দশমিক ২৩, ক্রোমিয়ামের ২৬ দশমিক ৯৬ এবং নিকেলের ১০ দশমিক ৭৫ মাইক্রোগ্রাম।
বর্জ্যের ধরন ও পোড়ানোর পদ্ধতির ভিন্নতার কারণে স্থানভেদে এসব ধাতুর ঘনত্বে বড় ধরনের পার্থক্য ছিল বলে প্রতিবেদনে উঠে এসেছে।এর মধ্যে সিসা ও ক্যাডমিয়ামের উপস্থিতি গ্রহণযোগ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ায় দীর্ঘ মেয়াদে নগরবাসীর, বিশেষ করে শিশুদের ক্যানসারের ঝুঁকি বহুগুণ বৃদ্ধি করেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।