advertisement
advertisement

ঢাকার শেয়ারবাজারে লেনদেন কমেছে সাড়ে ২৪ শতাংশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ণ
ঢাকার শেয়ারবাজারে লেনদেন কমেছে সাড়ে ২৪ শতাংশ

শেয়ারবাজার

advertisement

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক দিনের ব্যবধানে লেনদেন ৩০০ কোটি টাকা বা সাড়ে ২৪ শতাংশ কমে গেছে। আজ সোমবার ঢাকার বাজারে লেনদেন কমে আবার হাজার কোটি টাকার নিচে নেমে এসেছে। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৯২১ কোটি টাকা। গতকাল রোববার এই বাজারে লেনদেন হয়েছিল ১ হাজার ২২০ কোটি টাকার। লেনদেনের পাশাপাশি কমেছে সূচকও।

গতকাল দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৫৭ পয়েন্টে।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঢাকার বাজারে গতকাল সূচক ও লেনদেন কমে যাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল ব্যাংক খাতের শেয়ারের দরপতন। দরপতনের কারণে এ খাতের কোম্পানিগুলোর লেনদেনও কমে গেছে। ঢাকার বাজারে এদিন লেনদেন হওয়া ৩১ ব্যাংকের মধ্যে ১৪টিরই দাম কমেছে।

দাম বেড়েছে ৬টির আর অপরিবর্তিত ছিল ১১টির।ব্রোকারেজ হাউস লংকাবাংলা সিকিউরিটিজের প্রতিবেদন অনুযায়ী, ঢাকার বাজারে গতকাল সূচকের পতনে যে ১০ কোম্পানির শেয়ার সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, তার মধ্যে ৬টিই ছিল ব্যাংক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর