advertisement
advertisement

পাবনায় বিএনপির মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারীদের হামলা–গুলি, আহত ৫


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
পাবনায় বিএনপির মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারীদের হামলা–গুলি, আহত ৫

পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে মুখোশধারীদের গুলিতে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সোমবার সন্ধ্যায়

advertisement

পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় হামলা ও গুলি চালিয়েছে একদল মুখোশধারী। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আজ সোমবার বিকেলে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হলেন ইশ্বরদীর পূর্বটেংরি গ্রামের শিপন খানের ছেলে সিজান খান (২২), শেরপাগ্রামের তারা মিয়ার ছেলে রিফাত মিয়া (২৬), সাহেবপাড়া গ্রামের মজনু প্রামানিকের ছেলে মো. মাহিম (২৫), শেরপাড় গ্রামের বাবুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (১৭) ও রবিউল ইসলামের ছেলে মো. রিসাদ (২৬)।

হামলার পর তাঁদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজ সোমবার বিকেলে সাঁড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর