advertisement
advertisement

সোনার চেইন নিয়ে ক্রিকেট মাঠে যত কাণ্ড


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
সোনার চেইন নিয়ে ক্রিকেট মাঠে যত কাণ্ড

দেবদূত পাডিক্কালের হাতে জ্যাকব বেথেলের সোনার চেইন

advertisement

ক্রিকেট মাঠে কত কিছুই না হারায়! ব্যাটের টুকরা, হেলমেট, স্টাম্পের বেল। কখনো কখনো জুতা, সানগ্লাসও। কিন্তু কয়েক লাখ টাকার সোনার চেইন? সেটিও আবার ম্যাচের মাঝখানে? হ্যাঁ, ঘটেছে। ক্রিকেট মাঠে সোনার চেইনের ঘটনায় জড়িয়ে আছেন ইংল্যান্ডের দুই ক্রিকেটার। একজন জ্যাকব বেথেল, অন্যজন জফরা আর্চার। দুজনের গল্প আলাদা। একজনের চেইন নিয়ে মাঠে শুরু হয়েছিল হইচই, অন্যজনের চেইন নিয়ে প্রতিপক্ষের খোঁচা।

তবে দুই গল্পের শেষেই আছে সোনা।প্রথমে যাওয়া যাক ছয় বছর পেছনে। ২০১৯ বিশ্বকাপ ফাইনাল। লর্ডসে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের সেই অবিশ্বাস্য লড়াই। নির্ধারিত ৫০ ওভারের খেলা টাই। সুপার ওভারও টাই। শেষ পর্যন্ত বাউন্ডারির হিসাবে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে ইংল্যান্ড।সেই বিশ্বজয়ের পর জফরা আর্চারের জন্য বিশেষ একটি উপহার তৈরি করে ইংল্যান্ডের গয়না প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্রাগনেল। হীরাখচিত সোনার চেইন। সঙ্গে ছিল দারুণ এক প্রস্তাব।

সে বছরের অ্যাশেজে আর্চার যত উইকেট নেবেন, চেইনে ততগুলো রুবি বসিয়ে দেওয়া হবে।অস্ট্রেলিয়ার বিপক্ষে চার টেস্ট খেলে ২২ উইকেট নিয়েছিলেন আর্চার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর