সম্পাদকীয়
জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ মাংস সরবরাহ ও পরিবেশদূষণ রোধের মতো উদ্দেশ্য নিয়ে শেরপুর শহরের দমদমা-কালীগঞ্জ এলাকায় প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে আধুনিক কসাইখানা নির্মিত হলেও স্থাপনাটির অচলাবস্থার খবর উদ্বেগজনক।
স্থাপনাটিতে আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে, কিন্তু উদ্বোধনের পাঁচ মাস পেরিয়ে গেলেও তা কার্যত খালি পড়ে আছে।প্রথম আলোর খবরে অচলাবস্থার পেছনে কারণ হিসেবে উঠে এসেছে পরিকল্পনাগত সমন্বয়হীনতা, বাজারের বাস্তবতা না বোঝা এবং অংশীজনদের অনীহা। যেমন শেরপুরের ব্যবসায়ীদের অভিযোগ, প্রকল্পটি গ্রহণের আগে তাঁদের সঙ্গে আলোচনা করা হয়নি। বাজার থেকে কসাইখানার দূরত্বের কারণে তাঁদের পরিবহন ও শ্রমিকের খরচও বেড়ে যাবে।
ব্যবসায়ীদের এই বাড়তি খরচের যুক্তি একেবারে উড়িয়ে দেওয়ার মতো না হলেও, এলাকার বাসিন্দারা আরেক বাস্তবতার কথাও বলছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।