অনেকেই ইসলামের দণ্ডবিধিকে শুধু কঠোর শাস্তির সমষ্টি হিসেবে দেখেন; কিন্তু এর মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে নিরাপদ রাখা, নিরপরাধের অধিকার সুরক্ষা করা এবং অপরাধপ্রবণতা গোড়া থেকেই নির্মূল করা।পবিত্র কোরআনে স্পষ্টভাবে জানানো হয়েছে যে সমাজে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার জন্যই আল্লাহ নবী-রাসুল ও আসমানি কিতাব প্রেরণ করেছেন।
(সুরা হাদিদ, আয়াত: ২৫)ইসলামে ‘অপরাধ’ কোনটিইসলামি আইনশাস্ত্রের দৃষ্টিতে ‘অপরাধ’ শুধু কোনো ধর্মীয় অনুশাসন অমান্য করা নয়; বরং যেকোনো কাজ যা মানুষের মৌলিক অধিকার ও সামাজিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে, তা-ই অপরাধ। মানুষের নিরাপদ জীবনযাপনের জন্য ইসলাম পাঁচটি সর্বজনীন মৌলিক অধিকারের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে—ধর্ম, জীবন, বিবেক-বুদ্ধি, বংশমর্যাদা ও সম্পদ।
(আবু ইসহাক আশ-শাতিবি, আল-মুওয়াফাকাত, ২/১০, দারু ইবনে আফফান, কায়রো, ১৯৯৭)অর্থাৎ কোনো কাজ যদি মানুষের প্রাণহানি ঘটায়, সম্পদ লুট করে, সম্মান নষ্ট করে, মাদকাসক্তির মাধ্যমে বিবেক-বুদ্ধি বিকৃত করে কিংবা ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করে—ইসলাম তাকেই অপরাধ হিসেবে চিহ্নিত করে।জনজীবনে এই পাঁচটি বিষয়ের নিরাপত্তা নিশ্চিত হলেই একটি সমাজ বাসযোগ্য হয়ে ওঠে।ইসলামে শাস্তির উদ্দেশ্য শুধু প্রতিবিধান করা নয়; বরং এর পেছনে রয়েছে তিনটি বাস্তবসম্মত উদ্দেশ্য—অপরাধ প্রতিরোধ, সমাজের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীর সংশোধন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।