advertisement
advertisement

মেসি-রোনালদো কবে ১০০০ গোলের দেখা পাবেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
মেসি-রোনালদো কবে ১০০০ গোলের দেখা পাবেন

ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি

advertisement

জাতীয় দলের জার্সি ছেড়েছেন, কিন্তু এখনো তাঁরা মাঠে ছুটছেন, দর্শকমনে জাগাচ্ছেন রোমাঞ্চ, প্রতিদ্বন্দ্বিতার জায়গাটাও আছে অটুট। একজনের বয়স ৪১, আরেকজনের ৩৯। বুঝতেই পারছেন মানুষ দুটি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।ঠিক এ মুহূর্তে দুই কিংবদন্তিকে নিয়ে এখন একটাই আলোচনা। ১০০০ গোলের মাইলফলক কে ছোঁবেন সবার আগে? এ প্রশ্নের উত্তরে রোনালদো বেশ কিছুটা এগিয়ে। ক্লাব ও দেশের জার্সি মিলিয়ে ১৩৪৪ ম্যাচে তাঁর গোল ৯৮৬। চাই আর ১৪ গোল।

মেসি ১১৮৫ ম্যাচে করেছেন ৯৩৭ গোল। তাঁর চাই আরও ৬৩ গোল।পর্তুগাল জাতীয় দল থেকে অবসর নেওয়ায় আল নাসরের হয়ে হাজার গোলের মাইলফলক ছুঁতে হবে রোনালদোকে। এ বছর সৌদি ক্লাবটির হয়ে দেশটির ঘরোয়া ফুটবলে আরও ৭ ম্যাচ খেলবেন পর্তুগিজ কিংবদন্তি।

আল সাদ (২৪ নভেম্বর), আল হাজম (২৮ নভেম্বর), আল কাদসিয়াহ (৪ ডিসেম্বর), আল গারাফা (৮ ডিসেম্বর), আল শাবাব (১২ ডিসেম্বর), আল ফাইহা (১৬ ডিসেম্বর) ও আল খুলুদের (২০ ডিসেম্বর) মুখোমুখি হবে রোনালদোর আল নাসর।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর