বিভিন্ন জাতের ফল
শরীর সুস্থ রাখতে নিয়মিত ফল খান অনেকে। শিশুদেরও ফল খাওয়ানো হয়। কারও পছন্দ কলা, কারও পেয়ারা। আমের মৌসুমে তো বটেই, সারা বছরই নানা রকম ফল থাকে খাবারের তালিকায়। কিন্তু প্রতিদিনের এসব ফলের মধ্যে ক্ষতিকর কিছু আছে কি না, তা জানতে চট্টগ্রামে পাঁচ ধরনের ফলের নমুনা পরীক্ষা করেছেন একদল গবেষক। তাতে পাওয়া গেছে পারদ, সিসা, আর্সেনিক, ক্যাডমিয়াম ও ক্রোমিয়ামের উপস্থিতি।পরীক্ষায় সবচেয়ে বেশি পারদ পাওয়া গেছে পেয়ারা ও কলার কিছু নমুনায়।
ক্রোমিয়াম বেশি পাওয়া গেছে আমে। আর পাহাড়ি এলাকা থেকে সংগ্রহ করা পেয়ারায় পাওয়া গেছে সিসা। কোনো কোনো ফলের নমুনায় একাধিক ক্ষতিকর ধাতুর উপস্থিতিও ছিল তুলনামূলক বেশি।এসব ধাতু দীর্ঘদিন ধরে অতিরিক্ত পরিমাণে শরীরে প্রবেশ করলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। গবেষকদের হিসাবেও সেই আশঙ্কার ইঙ্গিত মিলেছে। তবে গবেষকেরা বলেছেন, পারদের পরীক্ষার ফল এখনো চূড়ান্ত নয়। আরও পরীক্ষা করে তা নিশ্চিত করতে হবে।
স্বাস্থ্যঝুঁকির হিসাবেও রয়েছে কিছু সীমাবদ্ধতা।গবেষণাটি পরিচালিত হয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ফলিত খাদ্যবিজ্ঞান ও পুষ্টি বিভাগের নেতৃত্বে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।