ছোট পর্দার পরিচিত মুখ কেয়া পায়েল অভিনয়ের পাশাপাশি নিজের ফ্যাশন সচেতনতা ও বৈচিত্র্যময় সাজপোশাকের জন্যও নজর কাড়েন। সম্প্রতি ‘সেলেব্রিটি চয়েজ’-এর ব্যতিক্রমী কো-অর্ড সেটে পশ্চিমা সাজে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। তাঁর এই লুক হতে পারে পার্টি ফ্যাশনের দারুণ অনুপ্রেরণা।পোশাকে ভিন্নধর্মী নকশাএবারের লুকে কেয়া বেছে নিয়েছেন সেজ-অলিভ বা হালকা জলপাই রঙের টেইলর্ড কো-অর্ড সেট।
পোশাকের ওপরের অংশটি ছোট হাতার র্যাপ-স্টাইল টেইলর্ড ব্লেজার। এর কাঁধ জুড়ে রয়েছে কুঁচি দেওয়া প্লিটেড ডিটেইলিং, যা নকশায় যোগ করেছে স্বতন্ত্র মাত্রা। কোমরে ফিতার বাঁধন ও ধাতব সোনালি ক্ল্যাস্পও নজর কাড়ছে। এর সবচেয়ে আকর্ষণীয় দিক কাঁধের ড্রেপড প্লিটেড নকশা। কাঁধ জুড়ে কুঁচি দেওয়া এই বিশেষ নকশা পোশাকটিতে এনেছে কিছুটা নাটকীয়তা।এই ফিউশন স্টাইল ব্লেজারের ভেতরে পরেছেন ব্লেজারের চেয়ে আরেকটু ডার্ক শেডের মানানসই জলপাই রঙের ইনার টপ।
সঙ্গে ব্লেজারের রঙের ট্রাউজার জুটি হয়েছে ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।