হাতে পুরস্কার নিয়ে জহির রায়হান। পেছনে তাঁর প্রথম চলচ্চিত্র ‘কখনো আসেনি’র একটি দৃশ্য। মুক্তির ৬৫ বছর পরও আলো, ক্যামেরা আর রহস্য গড়ে তোলার ভঙ্গিতে ছবিটি চমকে দেয়
ইউটিউবে ‘কখনো আসেনি’ আবার দেখতে বসেছিলাম। সাদাকালো। ছবির শুরুতে রাস্তায় জমে থাকা পানিতে আলো পড়ছে। সেই পথ ধরে পুলিশ পৌঁছায় একটি বাড়িতে। বিছানায় পাশাপাশি পড়ে আছে দুই নারীর মরদেহ। ওপরতলায় তাঁদের ভাইয়ের আঁকা একটি ছবি। সেখানেও তাঁরা শুয়ে আছেন ঠিক একই ভঙ্গিতে। ছবিটা দেখে পুলিশ থমকে যায়। দর্শক হিসেবে আমিও থমকে গেলাম।
কী ঘটেছে, তা বলার আগেই একটি আঁকা ছবি দিয়ে জহির রায়হান আমাকে গল্পের ভেতর টেনে নিলেন।দেখতে দেখতে বারবার মনে হচ্ছিল, ছবিটা ষাটের দশকের গোড়ায় বানানো! ঢাকার চলচ্চিত্রশিল্প তখন সবে গড়ে উঠছে। সেই সময়ে একজন তরুণ তাঁর পরিচালিত প্রথম ছবিতেই আলো আর ক্যামেরা দিয়ে এভাবে রহস্য তৈরি করেছেন। রাস্তাটা সরাসরি দেখানোর আগে জমে থাকা পানিতে আলো দেখিয়েছেন। ঘরের দৃশ্যেও ঠিক ততটুকুই দেখতে দিয়েছেন, যতটুকু দেখলে পরের দৃশ্যটা দেখার আগ্রহ জাগে।
৬৫ বছর পরও তাঁর গল্প বলার এই ভঙ্গি আমার কাছে আধুনিক লেগেছে।‘কখনো আসেনি’ মুক্তি পায় ১৯৬১ সালের ২৪ নভেম্বর।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।