সাতক্ষীরার তালা উপজেলার দুর্গাপুর গ্রামে নিজ বাড়ির সামনে মা-বাবার সঙ্গে ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন ফুটবলার প্রতিমা মুন্ডা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে তোলা।
মিডিয়া ব্যক্তিত্ব ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের সহযোগিতায় হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন নারী ফুটবলার প্রতিমা মুন্ডা। অস্ত্রোপচারের খরচ জোগাড় করা নিয়ে দুশ্চিন্তায় ছিল তাঁর পরিবার। শেষ পর্যন্ত ফরিদুর রেজা সাগরের অর্থায়ন ও কিশোর আলোর উদ্যোগে চিকিৎসার ব্যয় মেটানো হয়। এখন ধীরে ধীরে সুস্থ হয়ে আবার সবুজ মাঠে ফেরার স্বপ্ন দেখছেন প্রতিমা।ঘরের ভেতর থেকে ক্রাচে ভর দিয়ে ধীরে ধীরে বেরিয়ে এলেন প্রতিমা। ডান পায়ে ব্যান্ডেজ।
হাঁটছেন খুব সাবধানে। বাড়ির সামনে একটি চেয়ার টেনে বসতেই শুরু হলো কথা। একসময় যাঁর পায়ের ছোঁয়ায় ফুটবল ছুটে বেড়াত মাঠজুড়ে, সেই প্রতিমার এখন চলাফেরার ভরসা ক্রাচ। সতীর্থরা মাঠে অনুশীলন করছেন, খেলছেন প্রতিযোগিতায়। আর তাঁকে দিন কাটাতে হচ্ছে ঘরে শুয়ে-বসে।
অপেক্ষা, কবে আবার ফিরবেন সবুজ মাঠে।২৪ নভেম্বর সাতক্ষীরার তালা উপজেলার দুর্গাপুর গ্রামে প্রতিমাদের বাড়িতে গিয়ে দেখা যায়, জরাজীর্ণ ঘরের সামনে বসে বাসন মাজছিলেন তাঁর মা সুনিতা মুন্ডা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।