advertisement
advertisement

চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ
চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট

চীনের দুই নভোচারী তাং হংবো ও উ ইর সঙ্গে পাকিস্তানের নভোচারী মুহাম্মদ জিশান আলী (বাঁয়ে)

advertisement

চীনের নিজস্ব মহাকাশ স্টেশন ‘তিয়ানগং’-এ প্রথম কোনো বিদেশি নাগরিক হিসেবে যাচ্ছেন পাকিস্তানের পাইলট জিশান আলী (৪০)। একই সঙ্গে তিনি হতে যাচ্ছেন মহাকাশে পাড়ি দেওয়া প্রথম পাকিস্তানি নাগরিক। বুধবার উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান কেন্দ্র থেকে তিনি ‘শেনঝৌ-২৪’ মহাকাশযানে চড়ে রওনা দেবেন। এই মহাকাশযানটিকে বহন করবে একটি ‘লং মার্চ-২এফ’ রকেট। তিন সদস্যের এই মিশনে জিশান আলীর সঙ্গে থাকছেন চীনা কমান্ডার তাং হংবো ও ফ্লাইট প্রকৌশলী উ ই।

বর্তমানে পৃথিবীর কক্ষপথে ভাসমান মহাকাশ স্টেশন রয়েছে কেবল দুটি। একটি হলো যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নেতৃত্বাধীন ‘আন্তর্জাতিক মহাকাশ স্টেশন’ (আইএসএস), যেখানে রাশিয়া, ইউরোপ, জাপান ও কানাডাসহ বেশ কয়েকটি দেশ যুক্ত রয়েছে।

অপরটি হলো সম্পূর্ণ চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মহাকাশ স্টেশন ‘তিয়ানগং’ (যার অর্থ স্বর্গের প্রাসাদ), যা ২০২২ সাল থেকে পুরোপুরি সচল রয়েছে।তিন সদস্যের এই অভিযানে জিশান আলী পেলোড বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন এবং স্টেশনে ৫ থেকে ১০ দিন অবস্থান করে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা চালাবেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর