advertisement
advertisement

১৮ বছর পর বাড়ি ফিরলেন বাদল ফরাজি, নিজ হাতে খাওয়ালেন মা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
১৮ বছর পর বাড়ি ফিরলেন বাদল ফরাজি, নিজ হাতে খাওয়ালেন মা

বাড়ি ফেরার পর বাদল ফরাজিকে নিজ হাতে তুলে খাওয়ান মা শেফালী বেগম। মঙ্গলবার দিবাগত রাতে বাগেরহাটের মোংলা পৌরসভার কুমারখালী এলাকার মোর্শেদ সড়কে

advertisement

ঘড়ির কাঁটায় তখন রাত ১১টা বাজতে ২ মিনিট বাকি। বাগেরহাটের মোংলা পৌরসভার কুমারখালী এলাকার মোর্শেদ সড়কে এসে থামল পুলিশের গাড়ি। গাড়ির দরজা খুলে নামলেন বাদল ফরাজি। তাঁকে একনজর দেখতে তখন অপেক্ষায় অনেক মানুষ। দীর্ঘ ১৮ বছর পর নিজ তাঁকে দেখেই আবেগ ধরে রাখতে পারেননি স্বজন ও প্রতিবেশীরা। কেউ জড়িয়ে ধরছেন, কেউ চোখের পানি মুছছেন।

চারপাশে তখন আনন্দ আর কান্নার এক মিশ্র আবহ।মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে প্যারোলে মুক্তি পাওয়ার পর বাদল ফরাজিকে নিয়ে বাগেরহাটের উদ্দেশে রওনা হয় পুলিশ। প্রথমে তাঁকে নেওয়া হয় বাগেরহাট কারাগারে। সেখান থেকে রাত পৌনে নয়টার দিকে তাঁকে আনা হয় মোংলা থানায়। সেখানেই মা ও বোনের সঙ্গে দেখা হয় বাদলের। মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন বাদল।

পরে রাত প্রায় ১১টার দিকে পুলিশের গাড়িতে করে নিজের বাড়িতে পৌঁছান তিনি।গাড়ি থেকে নামার পরপরই বাদলকে ঘিরে ধরেন এলাকার মুরব্বিরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর