advertisement
advertisement

রোহিঙ্গা জেনোসাইড: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১:১৪ পূর্বাহ্ণ
রোহিঙ্গা জেনোসাইড: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক

ছবি: এএফপি

advertisement

রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের জেনোসাইড সংঘটনের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যুক্তরাজ্যের অনুরোধের পরিপ্রেক্ষিতে বুধবার জরুরি ওই বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার রাতে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে যুক্তরাজ্যের স্থায়ী মিশন তাদের এক্স হ্যান্ডলে এ তথ্য জানিয়েছে।মিশনের এক্স হ্যান্ডলে বলা হয়েছে, যুক্তরাজ্য আগামী ডিসেম্বর মাসেও একই বিষয়ে নিরাপত্তা পরিষদে আরেকটি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে।

রোহিঙ্গাদের বিষয়ে জবাবদিহি নিশ্চিত করতে এবং চলমান মানবিক সংকটের অবসান ঘটাতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখা হবে।গাম্বিয়ার করা মামলায় ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ঐতিহাসিক এক রায় দেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর