advertisement
advertisement

তিন সংকটে দেশের পুষ্টি পরিস্থিতি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ণ
তিন সংকটে দেশের পুষ্টি পরিস্থিতি

advertisement

► পাঁচ বছরে কৃশকায় শিশুর হার ১১ থেকে বেড়ে ১৩ শতাংশ।► গর্ভবতী নারীদের ৫৪ শতাংশ রক্তস্বল্পতায় ভুগছেন।► ১৫-১৯ বছর বয়সী মেয়েদের ২৫ শতাংশ ক্ষীণকায়।► প্রজননক্ষম ৫৫.৫% নারীর ওজন বেশি বা স্থূলকায়।► ৭১.৫ শতাংশ মানুষের শরীরে ভিটামিন ডির ঘাটতি।দেশে মারাত্মক অপুষ্টিতে ভোগা শিশুর হার বাড়ছে। গর্ভধারণ করা নারীদের ৫৪ শতাংশ রক্তস্বল্পতার শিকার। অন্যদিকে স্থূলতাও বাড়ছে।

দেশ একই সঙ্গে পুষ্টির কমতি, অনুপুষ্টিকণার ঘাটতি ও অতি ওজন বা স্থূলতার সমস্যায় পড়েছে।দেশের অপুষ্টির এ চিত্র তুলে ধরা হয়েছে খসড়া জাতীয় পুষ্টিনীতি ২০২৬–এ। এতে বলা হয়েছে, দ্রুত নগরায়ণ, শ্রমবাজারে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, অনিরাপদ খাদ্য, দারিদ্র্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব—এসব কারণে পুষ্টি পরিস্থিতি খারাপ হয়েছে।

তবে খসড়াতে এ–ও বলা হয়েছে, আগের জাতীয় পুষ্টিনীতি বাস্তবায়নের ফলে পুষ্টি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।সর্বশেষ পুষ্টিনীতি গৃহীত হয়েছিল ২০১৫ সালে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর