সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। গতকাল সকালে গাজীপুরের টঙ্গীতে
প্রজ্ঞাপন যখনই হোক না কেন, ১ ডিসেম্বর থেকে নতুন মজুরিকাঠামো বাস্তবায়ন হবে, জানিয়েছে মজুরি বোর্ড।তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামোতে গ্রেড ভেদে মজুরি বাড়ছে ৩৬ থেকে ৪৩ শতাংশ। ২০২৩ সালে নির্ধারিত মজুরিকাঠামোর তুলনায় এই বৃদ্ধি সাড়ে ৪ হাজার থেকে ৬ হাজার ৪৬৫ টাকা। তবে গত দুই বছরে দুই দফা বার্ষিক মজুরি বৃদ্ধি (৯ শতাংশ করে) পাওয়ায় শ্রমিকদের বর্তমান মজুরির তুলনায় বৃদ্ধির হার কমবেশি হবে।
গত মঙ্গলবার নিম্নতম মজুরি বোর্ডের সভায় শ্রমিকদের নতুন মজুরিকাঠামোর বিষয়ে প্রস্তাব গৃহীত হয়। এ দিন বেলা সোয়া তিনটায় সভা শুরু হয়। প্রথম তিন গ্রেডের মজুরি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে সমঝোতা হয়। তবে চতুর্থ বা সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত ভোটাভুটি হয়। রাত একটার পর সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়।
২০২৩ সালের ১ ডিসেম্বর এই মজুরি কার্যকর হয়েছিল সাড়ে ১২ হাজার টাকা।শ্রমিকদের চারটি গ্রেডের মোট মজুরি নির্ধারণ করা হলেও মূল বেতন ও বিভিন্ন ভাতা এখনো ঠিক হয়নি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।