advertisement
advertisement

ক্যালোরিমিতির মূলনীতি কী, এর সম্পর্কে আপনি কতটুকু জানেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
ক্যালোরিমিতির মূলনীতি কী, এর সম্পর্কে আপনি কতটুকু জানেন

advertisement

আগের পর্বপদার্থবিজ্ঞানের সহজ পাঠ ২৬শীতের সকাল। কনকনে ঠান্ডা। অফিসে যাওয়ার তাড়া। গোসল করতে হবে। এ অবস্থায় আপনি কী করেন? গোসল করতে ভয় লাগে। গরম পানিতে গোসল করেন। কিন্তু কীভাবে গরম করেন পানি? নিশ্চয়ই আগে এক বালতি ঠান্ডা পানি নেন। তারপর চুলা থেকে ফুটন্ত গরম পানি এনে ঢেলে দেন সেই বালতিতে।কী ঘটে তখন?গরম পানি ঠান্ডা পানিকে তাপ দেয়। ফলে গরম পানিটা ঠান্ডা হতে শুরু করে ধীরে ধীরে।

অন্যদিকে, বালতির ঠান্ডা পানি সেই তাপ গ্রহণ করে এবং ধীরে ধীরে গরম হয়। কিছুক্ষণ পর দেখা যায়, গরম পানির উষ্ণতা কমেছে আর ঠান্ডা পানির উষ্ণতা বেড়েছে। পুরো বালতির পানির তাপমাত্রা তখন সমান। অর্থাৎ বালতির পানি তখন গোসলের জন্য আরামদায়ক তাপমাত্রায় চলে আসে। এই যে গরম পানি তাপ দিল আর ঠান্ডা পানি তাপ নিল, এর কারণ কী?এর পেছনে কলকাঠি নাড়ে পদার্থবিজ্ঞানের চমৎকার এক নিয়ম। বিজ্ঞানের ভাষায় একে বলে ক্যালোরিমিতির মূলনীতি।

ক্যালোরিমিতির দুটো মূলনীতি আছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর