advertisement
advertisement

চ্যাটজিপিটির চ্যাট ট্যাবে যুক্ত হচ্ছে নতুন মডেল, যে সুবিধা পাওয়া যাবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
চ্যাটজিপিটির চ্যাট ট্যাবে যুক্ত হচ্ছে নতুন মডেল, যে সুবিধা পাওয়া যাবে

চ্যাটজিপিটির চ্যাট ট্যাবে জিপিটি-৬.২ সল এআই মডেল যুক্ত করা শুরু করেছে ওপেনএআই

advertisement

চ্যাটজিপিটির ‘চ্যাট’ ট্যাবে নিজেদের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘জিপিটি-৬.২ সল’ যুক্ত করা শুরু করেছে ওপেনএআই। গত সপ্তাহে চ্যাটজিপিটি ওয়ার্ক ও কোডেক্সে মডেলটি উন্মুক্ত করার পর এবার চ্যাটজিপিটির সাধারণ কথোপকথনের জন্য ব্যবহৃত চ্যাট ট্যাবেও মডেলটি যুক্তের কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি।

ইতিমধ্যে প্লাস, প্রো, বিজনেস ও এন্টারপ্রাইজ সংস্করণের গ্রাহকেরা পর্যায়ক্রমে নতুন মডেলটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন।ওপেনএআই জানিয়েছে, দৈনন্দিন কথোপকথনে আরও কার্যকর অভিজ্ঞতা দিতেই জিপিটি-৬.২ সল মডেল তৈরি করা হয়েছে। জটিল নির্দেশনা বোঝা, ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী অনলাইনে তথ্য খোঁজা এবং একাধিক বিষয় বিবেচনা করে উত্তর দিতে পারে মডেলটি।

শুধু তা–ই নয়, বিস্তারিত নির্দেশনা অনুসরণ করে কাজ করার পাশাপাশি ছবি বিশ্লেষণের ক্ষেত্রেও নতুন মডেলটি বেশ কার্যকর।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর