গাজীপুরে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়
গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনা ঘিরে শিক্ষককে থাপ্পড়, মারধর ও ভাঙচুরের অভিযোগে করা মামলার আসামি ও শিশুটির বাবা জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে বিচারক আবুল হাসনাত মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। এর আগে গত ২৬ অক্টোবর শিশুটির বাবা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন।
৩ নভেম্বর শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ তাঁকে চার সপ্তাহের মধ্যে গাজীপুরের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। সেই নির্দেশ অনুযায়ী তিনি আজ আদালতে হাজির হন।অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুরের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন গাজীপুর জজ আদালতের আইনজীবী আশিকুর রহমান।জামিন পাওয়ার পর শিশুর বাবা প্রথম আলোকে বলেন, ‘মাদ্রাসা কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।
আজ আদালতে হাজির হলে আদালত আমাকে জামিন দিয়েছেন।’মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ওই মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ ওঠে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।