advertisement
advertisement

থাকতেন সিলেটের হোটেলে হোটেলে, ভারতে পালানোর চেষ্টা ছিল বদির ছেলে ও দুই ভাইয়ের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ
থাকতেন সিলেটের হোটেলে হোটেলে, ভারতে পালানোর চেষ্টা ছিল বদির ছেলে ও দুই ভাইয়ের

আলোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমানকে আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছে। আজ বিকেলে তোলা

advertisement

কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি গ্রেপ্তারের পর থেকেই চট্টগ্রাম বিভাগ ছেড়েছিলেন তাঁর ছেলে ও দুই ভাই। এরপর সিলেটের বিভিন্ন হোটেলে থাকা শুরু করেন তাঁরা। সম্প্রতি সেখান থেকে ভারতেও পালানোর চেষ্টা করেছিলেন। তবে তাঁরা সফল হননি। এর আগেই তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর আজ দুপুরে তাঁদের কক্সবাজার আদালতে হাজির করা হয়েছিল।

পরে তাঁদের কারাগারে পাঠানো নির্দেশ দেন আদালত। এর আগে গতকাল বুধবার ভোর পাঁচটার দিকে সিলেট নগরের জল্লারপাড় এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান ও তাঁর দুই ভাই আবদুস শুক্কুর এবং আবদুল আমিন। তাঁদের সঙ্গে থাকা সহযোগী মোহাম্মদ হোসেনকেও একই জায়গা থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তিনি টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

তাঁকেও কারাগারে পাঠিয়েছেন আদালত।পুলিশ জানায়, কক্সবাজারের টেকনাফে সহিংসতার ঘটনায় দায়ের করা দুই মামলায় গ্রেপ্তার দেখানোর পর আজ চারজনকে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুল হাসানের আদালতে হাজির করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর