হামের উপসর্গ ও হাম-পরবর্তী জটিলতায় ভোগা শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল, মহাখালী
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত) আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতজন উপসর্গে এবং একজন নিশ্চিত হামে মারা গেছে। এ সময়ে নতুন করে হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৭ জন। আর ১০২ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে।এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৬৫।
একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০৬ জনের।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জন। তাদের মধ্যে ২৬ হাজার ৪৭৬ জনের হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৪ হাজার ২৮০ জন।
তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২ লাখ ২৫ হাজার ২৬৮ জন।বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, ৩৩২ জন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।