ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন
সন্ধ্যা নামলে উঠোনের এক কোণে খড়কুটো জ্বলে। ধোঁয়া খানিক ঘরের দিকে ভেসে আসে, বাকিটা মিলিয়ে যায় অন্ধকারে। ভেতরে মা খাটের চার কোণে দড়ি টেনে বাঁধতে থাকেন। সাদা কাপড় নেমে আসে। ঘরটা হঠাৎ ছোট হয়ে যায়।ওই ছোট ঘরের নাম মশারি। জিনিসটা অবশ্য এ দেশের নিজস্ব নয়। মশার কামড় থেকে বাঁচতে মানুষ জাল খুঁজছে বহুকাল ধরে। গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস লিখেছেন, মিসরের জলাভূমির ধারে জেলেরা রাতে মাছ ধরার জালই টাঙিয়ে নিত ঘুমানোর জন্য।
এ অঞ্চলে ধনীদের পালঙ্কে ঝালর দেওয়া পাতলা কাপড়ের আবরণ থাকত ঠিকই, তবে সেটা ছিল আরামের ব্যাপার। রোগ কীভাবে ছড়ায়, তখন তা কেউ জানত না।ম্যালেরিয়া নামটাই এসেছে ইতালীয় মালা আরিয়া (Mala aria) থেকে, যার মানে খারাপ হাওয়া। উনিশ শতকে বাংলার গ্রামে জ্বর যখন একের পর এক বাড়ি ফাঁকা করে দিচ্ছিল, লোকে ভাবত দোষটা জলা আর পচা বাতাসের।
সে শতকের ষাটের দশকে বর্ধমান অঞ্চলে যে জ্বর ছড়িয়েছিল, তাতে পুরো গ্রাম জনশূন্য হয়ে যাওয়ার বিবরণ পাওয়া যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।