advertisement
advertisement

মেয়রের দপ্তরে ই-মেইলে অমিতাভ বচ্চনের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
মেয়রের দপ্তরে ই-মেইলে অমিতাভ বচ্চনের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি

অমিতাভ বচ্চন থাকেন জলসায়। কোলাজ

advertisement

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকে আবারও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এবার একটি নতুন ই-মেইলে মুম্বাইয়ে তাঁর বাড়ি ‘জলসা’ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে নিশানা করার কথা বলা হয়েছে মুম্বাইয়ের বৃহন্মুম্বাই পৌর করপোরেশনের (বিএমসি) সদর দপ্তরকেও। এই ই-মেইল সামনে আসার পর সতর্ক অবস্থানে রয়েছে মুম্বাই পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো।

শুরু হয়েছে ঘটনার তদন্ত।দুটি ফ্ল্যাট বিক্রি করে কত লাভ করলেন অমিতাভ বচ্চনমুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ের দপ্তরে এ হুমকিমূলক ই-মেইল পাঠানো হয়েছে। এতে বিএমসির সদর দপ্তর এবং অমিতাভ বচ্চনের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। অমিতাভের বাড়ি ছাড়াও ই-মেইলে আরও কয়েকটি জায়গার উল্লেখ রয়েছে।

মেয়রের দপ্তরে পাঠানো ই–মেলটিতে দাবি করা হয়, মহালক্ষ্মী রেসকোর্স, সায়ন ও আচার্য মেট্রোস্টেশনেও বোমা পেতে রাখা হয়েছে।কে বা কারা এই ই-মেইল পাঠিয়েছে, তা শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর