advertisement
advertisement

ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ,পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৮ পূর্বাহ্ণ
ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ,পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ

আলী জাফর ও ক্যাটরিনা কাইফ। কোলাজ

advertisement

কিছুদিন আগে শিল্পপতি মুকেশ আম্বানির বাড়িতে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে স্বামী ভিকি কৌশলের সঙ্গে হাজির হয়েছিলেন ক্যাটরিনা কাইফ। ছেলে ভিয়ানের জন্মের পর এটিই ছিল তাঁর প্রথম প্রকাশ্য উপস্থিতি। অনুষ্ঠানে ক্যামেরার সামনে পোজও দেন এই বলিউড তারকা।

সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর চেহারা ও শরীর নিয়ে শুরু হয় আলোচনা।কেউ ক্যাটরিনার শরীর নিয়ে তির্যক মন্তব্য করেন, কেউ আবার তাঁর চেহারার পরিবর্তন নিয়ে ভিডিও বানান। একজন মন্তব্য করেন, ‘ক্যাটরিনার সময় শেষ।’ কেউ কেউ আবার ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে তাঁর বর্তমান চেহারার তুলনা করেন। এসব মন্তব্যের অনেকগুলোই ছিল কুরুচিকর। আলী জাফর। ইনস্টাগ্রাম থেকে অবশ্য ক্যাটরিনার পাশে দাঁড়িয়েছেন তাঁর ভক্তদের বড় একটি অংশ।

তাঁর চেহারা ও শরীর নিয়ে নেতিবাচক মন্তব্যের সমালোচনা করেছেন কয়েকজন তারকাও।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর