advertisement
advertisement

তরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
তরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গল

সমকাল নাট্যচক্র আয়োজিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক নাট্যোৎসবে পালাটি পরিবেশন করে বাগমারার ‘জননী জন্মভূমি অপেরা’

advertisement

খাপ থেকে তরবারি বের করলেন অভিনেতা। তবে প্রতিপক্ষকে আঘাত করতে নয়, প্রম্পটারের সামনে রাখা বইয়ের পাতা ওল্টাতে। এমন নাটকীয় ভঙ্গিতে কাজটি করলেন, যেন সেটিও যাত্রাপালারই দৃশ্য। দর্শকদের মধ্যে হাসির রোল উঠল। সময় কমাতে একটি দৃশ্য বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। সে অনুযায়ী গ্রাম্য বধূ আব্বাসীর বদলে মঞ্চে ঢুকে পড়েছেন মুর্শিদকুলি খাঁর সহকারী সিপাহসালার সুজাউদ্দিন। তাঁকে দেখে প্রম্পটার হতবাক।

ভেতরে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী বইয়ের পাতা ওল্টানো হয়নি তাঁর। আগের দৃশ্যের সংলাপেই আটকে আছেন। পরিস্থিতি বুঝে উপস্থিত বুদ্ধি খাটালেন ধূর্জটি মঙ্গল চরিত্রের অভিনেতা। তরবারির ডগায় পাতা উল্টে এগিয়ে দিলেন পালা।বৃহস্পতিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি মিলনায়তনে ‘দেবী সুলতানা’ যাত্রাপালায় দেখা গেল এমন দৃশ্য।

সমকাল নাট্যচক্র আয়োজিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক নাট্যোৎসবে পালাটি পরিবেশন করে বাগমারার ‘জননী জন্মভূমি অপেরা’।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর