advertisement
advertisement

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

আটক প্রান্ত তালুকদার। আজ রোববার সকালে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে

advertisement

গোপালগঞ্জে সরকারবিরোধী মিছিলের সময় ভাঙচুরের অভিযোগ থাকা এক তরুণ ভারতে পালিয়ে গিয়েছিলেন। দুই দিন পর সেখান থেকে দেশে ফেরার সময় তিনি সাতক্ষীরার কলারোয়া সীমান্তে আটক হন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আটক তরুণের নাম প্রান্ত তালুকদার (২০)।

তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের উত্তম তালুকদারের ছেলে।গতকাল শনিবার বেলা তিনটার দিকে সাতক্ষীরার কলারোয়ার হিজলদী সীমান্তের ১৩/৪ এস নম্বর পিলার–সংলগ্ন এলাকা থেকে প্রান্তকে আটক করা হয়। বিজিবি ৩৩ ব্যাটালিয়নের হিজলদী সীমান্ত ফাঁড়ির সদস্যরা তাঁকে আটক করেন।

আজ রোববার সকালে বিজিবির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রান্ত বলেছেন যে তিনি ২৬ নভেম্বর অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর