advertisement
advertisement

জীবনানন্দের ‘আজকে রাতে’: সময়, মানুষ ও পৃথিবীর স্মৃতি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১:১১ অপরাহ্ণ
জীবনানন্দের ‘আজকে রাতে’: সময়, মানুষ ও পৃথিবীর স্মৃতি

জীবনানন্দ দাশ (১৭ ফেব্রুয়ারি ১৮৯৯—২২ অক্টোবর ১৯৫৪)

advertisement

জীবনানন্দ দাশের কবিতা পড়তে গেলে প্রায়ই একটি বিষয় চোখে পড়ে—কবিতার শুরু আর শেষ একই বৃত্তে বন্দী থাকে না। ব্যক্তিগত অনুভূতি, একান্ত কোনো আকাঙ্ক্ষা, সামান্য উপলক্ষ থেকে শুরু হয়ে ক্রমশ তা পৌঁছে যায় মানবসভ্যতার ইতিহাসে, সময়ের বিবর্তনে কিংবা মহাকালের কোনো গভীর উপলব্ধিতে।‘আজকে রাতে’ কবিতাটির কথাই ধরা যাক। প্রথম দু-একটি লাইন পড়লে মনে হতে পারে, একজন মানুষ হয়তো আরেকজন মানুষের সান্নিধ্য চাইছেন।

নির্জন রাত, অনুকূল পরিবেশ, প্রকৃতির নিবিড় উপস্থিতি—সব মিলিয়ে যেন দুজন মানুষের মুখোমুখি বসে কথা বলার একান্ত অবকাশ তৈরি হয়েছে। কিন্তু কবিতার দ্বিতীয় লাইন থেকে সেই ব্যক্তিগত আকাঙ্ক্ষার পরিসর বদলাতে শুরু করে। অন্তরঙ্গ কথোপকথনের সম্ভাবনা ক্রমশ সরে যায় বৃহত্তর এক বৌদ্ধিক ভাবনার দিকে।

ব্যক্তিগত মুহূর্তকে অবলম্বন করে জীবনানন্দ তখন মানুষের দীর্ঘ ইতিহাস, সভ্যতার প্রবাহ ও সময়ের গভীরতর কোনো সত্যকে ছুঁয়ে যান।‘আজকে রাতে তোমায় আমার কাছে পেলে কথা বলা যেত; চারিদিকে হিজল শিরীষ নক্ষত্র ঘাস হাওয়ার প্রান্তর।’মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি-৫শুরুতেই জীবনানন্দের চেনা প্রকৃতি চোখে পড়ে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর