এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় ব্যস্ত শিক্ষার্থীরা
এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর। কিন্তু গোপালগঞ্জে এই পরীক্ষা নেওয়ার মতো অনুকূল পরিবেশ না থাকায় পার্শ্ববর্তী ফরিদপুর ও মাদারীপুরের নিকটবর্তী উপজেলায় গোপালগঞ্জের পরীক্ষার্থীদের এই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
উপজেলাগুলো হলো মাদারীপুরের রাজৈর ও ফরিদপুরের আলফাডাঙ্গা।ঢাকা শিক্ষা বোর্ড এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। গোপালগঞ্জ জেলা ঢাকা শিক্ষা বোর্ডের অধীন।এইচএসসি পরীক্ষা: সুযোগ পেলেও সম্পূরক পরীক্ষা দিচ্ছে না প্রায় ৫৭ হাজার শিক্ষার্থী জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, সারা দেশে একযোগে সম্পূরক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই পেছানো হচ্ছে না।
এ জন্য গোপালগঞ্জের পরীক্ষার্থীদের নিকটবর্তী জেলা-উপজেলায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, গোপালগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষা রাজৈর এবং কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজ কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আলফাডাঙ্গায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।