রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের দ্রুত বর্ধনশীল নগরজীবনে মানুষের চাহিদায় বড় পরিবর্তন এসেছে। আবাসন বলতে এখন আর কেবল ইট–কংক্রিটের চার দেয়াল বোঝায় না; বরং আধুনিক নাগরিকেরা খোঁজেন নিরাপদ কাঠামো, পর্যাপ্ত আলো–বাতাস, সবুজ পরিবেশ ও দৈনন্দিন নাগরিক সুবিধার সমন্বয়।
প্রায় তিন দশক ধরে ক্রেতাদের এই পরিবর্তনশীল চাহিদাকে প্রাধান্য দিয়ে পরিকল্পিত নগরায়ণ ও মানসম্মত আবাসন নির্মাণে কাজ করে যাচ্ছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠান নাভানা রিয়েল এস্টেট লিমিটেড।নাভানা গ্রুপের চেয়ারম্যান শফিউল ইসলামের নেতৃত্বে ১৯৯৬ সালে নাভানা রিয়েল এস্টেট লিমিটেডের যাত্রা শুরু হয়।
শুরু থেকেই দেশের আবাসন খাতে নতুনত্ব আনা এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত বাসস্থানের সুযোগ তৈরিই ছিল প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।