advertisement
advertisement

ইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
ইউপি নির্বাচনে কেউ যাতে ‘ফাউল’ করার নিয়তে মাঠে না নামেন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন

advertisement

নির্দলীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ইউপি নির্বাচন প্রার্থীরা কোনো ধরনের ‘ফাউল’ আচরণ করবেন না বলে আশা প্রকাশ করেন তিনি।

এ প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেছেন, ‘কেউ ফাউল করতে চাইলে আপনারা আমাদের পাশে থাকবেন।’ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপের প্রথম দিনের সূচনা বক্তব্যে সিইসি এ কথা বলেন। আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়। প্রথম দিনের সংলাপে ১৬টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

ইসির সংলাপ রোববার থেকে, জোটগতভাবে যাওয়া নিয়ে ১১-দলে বিভক্তিসিইসি বলেন, ‘সবাই যাতে ফাউল করার নিয়তে মাঠে না নামেন এবং কেউ ফাউল করতে চাইলে আপনারা আমাদের পাশে থাকবেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর