advertisement
advertisement

বেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ
বেসরকারি বিনিয়োগে নতুন সম্ভাবনা কি তৈরি হবে

advertisement

রাষ্ট্রায়ত্ত শিল্পসম্পদে বেসরকারি বিনিয়োগের বর্তমান উদ্যোগকে বাংলাদেশের বৃহত্তর শিল্পায়ন কৌশলের সঙ্গে যুক্ত করা প্রয়োজন। রাষ্ট্রায়ত্ত শিল্পের অব্যবহৃত সম্পদ এ ক্ষেত্রে কী ভূমিকা রাখতে পারে, তা নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকা দরকার। লিখেছেন নাজনীন আহমেদদেশের বিভিন্ন অঞ্চলে বছরের পর বছর বন্ধ পড়ে আছে অনেক রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানা। কোথাও যন্ত্রপাতি নষ্ট হচ্ছে, কোথাও বিস্তীর্ণ শিল্পভূমি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।

আবার কিছু কারখানা চালু থাকলেও সেগুলোর লোকসানের বোঝা টানতে হচ্ছে সরকারকে। অন্যদিকে বেসরকারি উদ্যোক্তাদের জন্য নতুন শিল্প স্থাপনের ক্ষেত্রে উপযুক্ত জমি ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাব একটি বড় সমস্যা। অর্থনীতির এই দুই বাস্তবতার মধ্যে সংযোগ স্থাপন করা গেলে দেশে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।বাংলাদেশে বর্তমানে বেসরকারি বিনিয়োগের যে শ্লথগতি, তাতে বিদ্যমান শিল্পসম্পদ কাজে লাগানোর গুরুত্ব আরও বেড়েছে।

নতুন শিল্প স্থাপনের জন্য জমি অধিগ্রহণ থেকে শুরু করে অবকাঠামো নির্মাণ পর্যন্ত যে সময় ও অর্থ ব্যয় হয়, বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানের জমি ও ব্যবহারযোগ্য অবকাঠামো কাজে লাগিয়ে তার কিছুটা সাশ্রয় করা সম্ভব।যে তিন ‘আর’ দিয়ে রণকৌশল সাজালে বিনিয়োগ বাড়বেএ পরিপ্রেক্ষিতে সরকার লোকসানি, রুগ্‌ণ ও বন্ধ রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান এবং সেগুলোর অব্যবহৃত সম্পদ বেসরকারি বিনিয়োগের মাধ্যমে উৎপাদনশীল ক...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর