advertisement
advertisement

কখন বুঝবেন চাকরি ছাড়ার সময় হয়েছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
কখন বুঝবেন চাকরি ছাড়ার সময় হয়েছে

চাকরি ছাড়া কখনোই সহজ নয়

advertisement

রাফি (ছদ্মনাম) ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। কাজটা তাঁর পছন্দের, বেতনও মোটামুটি ভালো। কিন্তু অফিসে একটা অলিখিত নিয়ম চালু আছে; কাজই সবার আগে। নিয়মে লেখা ছুটির সময় বিকেল পাঁচটা, কিন্তু সন্ধ্যা ছয়টা-সাতটা পর্যন্ত বসে থাকাই সেখানে স্বাভাবিক। হঠাৎ জরুরি কাজ এলে শুক্রবারেও ডাক পড়ে, আগে থেকে কিছু জানানো হয় না। কারও কোনো পরিকল্পনা থাকল কি না, সেটা কেউ ভাবে না।একদিন রাফি সাহস করে বিষয়টা বসকে বললেন।

জবাবে সবার সামনে ধমক জুটল, আর ব্যাপারটা এককথায় উড়িয়ে দেওয়া হলো। অফিসে কর্মী আসে আর যায়। নিজের কাজের সময় বা সিদ্ধান্ত নিয়ে কথা বলার সুযোগ প্রায় কারও নেই। এমন অবস্থায় প্রশ্নটা উঠবেই—থেকে যাবেন, নাকি ছাড়বেন? উত্তর খুঁজতে আগে একটা ধারণা বুঝে নেওয়া দরকার।মানসিক নিরাপত্তা কীধারণাটি নিয়ে ব্যাপক গবেষণা করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমি এডমন্ডসন।

তাঁর সংজ্ঞায়, মানসিক নিরাপত্তা হলো দলের সদস্যদের এমন একটি যৌথ বিশ্বাস যে ভিন্নমত বা উদ্বেগের কথা বললে শাস্তি বা প্রতিশোধের ভয় নেই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর