advertisement
advertisement

পণ্যের সহজলভ্যতা বাড়াতে স্যামসাংয়ের অংশীদার হলো এসইবিএল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
পণ্যের সহজলভ্যতা বাড়াতে স্যামসাংয়ের অংশীদার হলো এসইবিএল

স্যামসাং-এসইবিএল পার্টনার সামিটে অতিথিরা

advertisement

দেশের স্মার্টফোন বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে ২০২৭ সালে গ্রাহক সন্তুষ্টি, উন্নত অভিজ্ঞতা এবং শক্তিশালী বিতরণব্যবস্থার ওপর নতুন করে গুরুত্ব দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে স্যামসাং বাংলাদেশ। এই প্রবৃদ্ধির কৌশলে স্যামসাংয়ের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে যুক্ত হয়েছে ডিএক্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসইবিএল ডিস্ট্রিবিউশন লিমিটেড, যা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে স্যামসাংয়ের নবনিযুক্ত পরিবেশক।

মুঠোফোন বিতরণে দীর্ঘদিনের অভিজ্ঞতা, বিস্তৃত খুচরা বিক্রয়ে নেটওয়ার্ক, সুদৃঢ় ব্যবসায়িক সম্পর্ক এবং কার্যকর বাজার ব্যবস্থাপনার সক্ষমতা নিয়ে প্রতিষ্ঠানটি স্যামসাংয়ের এ অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।রাজধানীর একটি হোটেল গতকাল ও আজ রোববার অনুষ্ঠিত দুই দিনব্যাপী বর্ণাঢ্য ‘স্যামসাং-এসইবিএল পার্টনার সামিট ২০২৬’ আয়োজনে এই অভিন্ন লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

সম্মেলনে স্যামসাং বাংলাদেশ ও এসইবিএল ডিস্ট্রিবিউশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি দুই শতাধিক আঞ্চলিক পরিবেশক ও এক্সক্লুসিভ ব্র্যান্ড আউটলেটের অংশীদারেরা উপস্থিত ছিলেন।আয়োজনে জানানো হয়, বিশ্বব্যাপী মেমোরি চিপের সরবরাহ সংকট ও মূল্যবৃদ্ধির ফলে স্মার্টফোন বাজারের প্রতিযোগিতামূলক সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর