advertisement
advertisement

মিসরে প্রথমবার হকির ‘টি–টুয়েন্টি’ বিশ্বকাপে খেলবে বাংলাদেশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
মিসরে প্রথমবার হকির ‘টি–টুয়েন্টি’ বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

মিসরের কায়রোতে বিশ্বকাপের এই আসর

advertisement

হকির সংক্ষিপ্ত ও দ্রুতগতির সংস্করণ ফাইভ-এ-সাইডের বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে বাংলাদেশের কোনো দল। আগামী ৯ থেকে ১২ ডিসেম্বর মিসরের কায়রোতে বসবে অনূর্ধ্ব-১৮ ফাইভ-এ-সাইড বিশ্বকাপের প্রথম আসর। টুর্নামেন্টে অংশ নিতে ৬ ডিসেম্বর দেশ ছাড়বেন বাংলাদেশের যুবারা।প্রচলিত হকিতে দুই দলের ১১ জন করে খেলোয়াড় মাঠে নামেন। ফাইভ-এ-সাইডে খেলেন পাঁচজন করে—চারজন মাঠের খেলোয়াড় ও একজন গোলরক্ষক। ২০ মিনিটের এই খেলা হয় ছোট মাঠে।

মাঠের চারপাশে থাকে বাউন্ডারি বোর্ড। ফলে বল বাইরে যাওয়ার সুযোগ নেই। ম্যাচে বিরতিও কম, মাত্র দুই মিনিট।হকিতে নতুন এই সংস্করণ আসে ২০১৪ সালে চীনের নানঝিংয়ে অনুষ্ঠিত যুব অলিম্পিক গেমসে। আর সিনিয়র পর্যায়ে প্রথম বিশ্বকাপ হয় ২০২৪ সালে মাস্কটে। এই সংস্করণে গোলের সুযোগ তৈরি হয় বেশি, উত্তেজনা থাকে শেষ মুহূর্ত পর্যন্ত। এ কারণে ফাইভ-এ-সাইডকে হকির টি-টুয়েন্টিও বলা হয়।১২ দলের প্রতিযোগিতায় বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে।

গ্রুপে তাদের প্রতিপক্ষ ভারত, চিলি ও সুইজারল্যান্ড।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর