advertisement
advertisement

মোটরসাইকেলে দোকানে যাচ্ছিলেন, পথে গাড়ির চাপায় প্রাণ গেল তাঁর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
মোটরসাইকেলে দোকানে যাচ্ছিলেন, পথে গাড়ির চাপায় প্রাণ গেল তাঁর

সড়ক দুর্ঘটনা

advertisement

রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ হানিফ ফ্লাইওভারে অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রাজিব সিকদার (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার বেলা একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে চারটার দিকে তাঁর মৃত্যু হয়।রাজিবের মামা মো. সোহাগ শেখ বলেন, তাঁর ভাগনে মহাখালীর আকাশ ফুয়েল পাম্প সার্ভিসিংয়ে চাকরি করতেন। দুপুরে বাসা থেকে মোটরসাইকেলে করে দোকানের উদ্দেশে বের হয়েছিলেন তিনি। সায়েদাবাদ ফ্লাইওভারের ওপর অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় মোটরসাইকেলসহ সড়কে পড়ে গুরুতর আহত হন রাজিব।পরে পথচারী রায়হান ও এমারুল হোসেন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর