advertisement
advertisement

চলন্ত বাসে প্রসবব্যথা, ভয়কে জয় করার এক গল্প


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ
চলন্ত বাসে প্রসবব্যথা, ভয়কে জয় করার এক গল্প

চিকিৎসক আইরিন আক্তারের কোলে নবজাতক, বিছানায় বসা মা শেফালি আক্তার। পাশে নার্সরা। কুমিল্লার লাকসামের ডক্টর’স জোন ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে

advertisement

‘গাড়িত উঠছি। এত ব্যথা, শরীর সুবিধার লাগে না। নারী যাত্রীরা আমারে পিছনের সিটে নিয়া যায়। বাচ্চার মাথা বাইর হইয়া গেছে। বাসে নার্স ও ডাক্তার আসনের পর ডাক্তার নাড়ি কাটে। গর্ভফুল আর পড়ে না। পরে বাবুর আব্বু আমারে কোলে ও অটোতে কইরা এক সেন্টারে নিয়া যায়। ফুল বাইর করার পর স্যালাইন দেয়। সুস্থ হইলে বাড়ি ফিরি।’ চলন্ত বাসে প্রসবব্যথা শুরু হওয়ার পর থেকে বাসেই সন্তান প্রসবের এ অভিজ্ঞতার কথা বলছিলেন শেফালি আক্তার।

রোববার মুঠোফোনে এই মা প্রথম আলোকে বলেন, ‘ব্যথা শুরুর সঙ্গে সঙ্গে ডরও করছে। তবে চারপাশে মানুষ ছিল বইলা সাহসও পাইছি।’ গত ২৬ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে শেফালি আক্তার কুমিল্লার লাকসামের বিজরা বাজারে আইদি পরিবহনের একটি বাসের মধ্যেই সন্তান প্রসব করেন। তাঁর স্বামী শাহজাহান গাজী পেশায় অটোচালক। ৬ ও ৪ বছর বয়সী দুই সন্তানসহ চাঁদপুর থেকে কুমিল্লা যাচ্ছিলেন তাঁরা। সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ ছিল ডিসেম্বর মাসের শেষের দিকে।

তবে সেদিন ভোরে বাসে ওঠার পরই বুঝতে পারেন তাঁর প্রসবব্যথা শুরু হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর