advertisement
advertisement

সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে

দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সময়সীমাসহ বিদ্যুৎ–সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতারা। আজ রোববার দুপুরে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে

advertisement

দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সময়সীমাসহ বিদ্যুৎ–সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতারা। আজ রোববার দুপুরে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষেএখন থেকে সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে। সপ্তাহের অন্য তিন দিন এসব ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে রাত ৮টা পর্যন্ত।

পাশাপাশি যেসব বিপণিবিতানের মালিক সৌরবিদ্যুতের ব্যবস্থা করতে চান, তাঁদের স্বল্প সুদে ঋণ দেবে সরকার। আজ রোববার দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে দোকান মালিক সমিতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম, বিদ্যুৎসচিব, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যানসহ দোকান মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন প্রথম আলোকে জানান, সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর