advertisement
advertisement

পাবনায় বল্লম নিয়ে থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ২:০৭ অপরাহ্ণ
পাবনায় বল্লম নিয়ে থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশের

পাবনার বেড়া থানায় হামলার পর থানার ভেতরে সতর্ক অবস্থানে পুলিশ। আজ রোববার সকাল সাতটায়

advertisement

পাবনার বেড়া মডেল থানায় বল্লম নিয়ে হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা। এ সময় ককটেলও নিক্ষেপ করা হয়। আজ রোববার ভোর চারটার দিকে থানার পাশে বেড়া পৌর এলাকার শম্ভুপুর মহল্লা থেকে অর্ধশতাধিক ব্যক্তি এ হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ।পুলিশ এ সময় ১২টি কাঁদানের গ্যাসের শেল ও ১২৩টি রাবার বুলেট ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

হামলাকারীরা পুলিশের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং আল হামরা পরিবহনের যাত্রীবাহী বাস ভাঙচুর করে।এদিকে থানায় হামলার খবর ছড়িয়ে পড়লে বেড়া পৌর বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী থানার ফটকে অবস্থান নেন।বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক বলে পুলিশ জানতে পেরেছে।

এ ছাড়া হামলার পর স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে ফেসবুকে থানায় হামলার কথা জানিয়ে পোস্ট দেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর