advertisement
advertisement

হক সানকে ছাড়া এই পৃথিবী বড়ই বিষণ্ন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
হক সানকে ছাড়া এই পৃথিবী বড়ই বিষণ্ন

জাপানপ্রবাসী বিশিষ্ট সাংবাদিক মনজুরুল হক। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিচিত মহলে নেমে আসে শোকের ছায়া

advertisement

মনজুরুল হক বা মঞ্জু ভাইকে আমি জাপানি রীতিতে ‘হক সান’ বলে ডেকে এসেছি। তাই এখানেও কোনো দূরত্বসূচক ‘হক সাহেব’ না বলে ‘হক সান’-ই বলছি। ঠিক মনে করতে পারছি না যে হক সানের সঙ্গে আমার প্রথম কবে দেখা হয়েছিল। তবে আমার মনে হয়, এটি ছিল তিনি জাপানে আসার মাত্র অল্প কিছুদিন পরের কথা। জায়গাটা মনে আছে, আমাদের প্রথম দেখা হয়েছিল এনএইচকের আন্তর্জাতিক সম্প্রচার কার্যালয়ে।

তখন আমি ও হক সানের একসঙ্গে ‘ইয়াসাসি নিহোঙ্গো’ (সহজ জাপানি ভাষা) নামের এক অনুষ্ঠান আয়োজন করার কথা ছিল। হক সান যে কাজের মানুষ, তা আমি তৎক্ষণাৎ বুঝতে পেরেছিলাম। তিনি শুধু ভালো করে কাজ করতে পারেন, তা নন; তাঁর জ্ঞানের গভীরতা, অভিজ্ঞতা ও আন্তর্জাতিক বোধ—সব দিক থেকেই তিনি ছিলেন অসাধারণ। তাঁর সঙ্গে কথা বললে নিজেকে আনাড়ি বলে মনে হতো।এ ছাড়া আরও কয়েকটি অনুষ্ঠানে আমরা একসঙ্গে কাজ করেছি।

সেগুলোর পাণ্ডুলিপি তো বটেই, মাইক্রোফোনের সামনে তাঁর বলার ভঙ্গিতেও—সাধারণ কথাবার্তার চেয়ে আলাদা এক স্বর ছিল যা মানুষকে আকর্ষণ করত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর