ইমান মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। তবে ইমান কোনো স্থির বিষয় নয়; বরং নেক আমলের মাধ্যমে তা বৃদ্ধি পায় এবং পাপের কারণে দুর্বল হয়।কোরআন ও হাদিসে ইমান বৃদ্ধি পাওয়ার বিষয়টি সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। আল্লাহ বলেন, ‘মুমিন তো তারাই, যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হলে তাদের অন্তর ভীত হয় এবং যখন তাদের সামনে তাঁর আয়াতগুলো পাঠ করা হয়, তখন তা তাদের ইমান বৃদ্ধি করে।
আর তারা তাদের রবের ওপরই ভরসা করে।’ (সুরা আনফাল, আয়াত: ২)ইমান বৃদ্ধি ও তার দৃঢ়তা অর্জনের জন্য কোরআন-হাদিসে বর্ণিত সাতটি গুরুত্বপূর্ণ আমল তুলে ধরা হলো:১. কোরআন পাঠ ও আল্লাহর জিকির কোরআন তিলাওয়াত ও আল্লাহর স্মরণ ইমান বৃদ্ধির অন্যতম প্রধান মাধ্যম। আল্লাহর বাণী পাঠ করা, তার অর্থ ও মর্ম নিয়ে চিন্তাভাবনা করা মানুষের বিশ্বাসকে দৃঢ় করে।
একইভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ও সকাল-সন্ধ্যার মাসনুন জিকির অন্তরকে জীবন্ত রাখে এবং আল্লাহর মহত্ত্বের অনুভূতি জাগিয়ে তোলে।সুরা আলে ইমরান, আয়াত: ১৯০সৃষ্টির নিদর্শন প্রসঙ্গে তিনি বলেন, ‘নিশ্চয়ই আসমানসমূহ ও জমিনের সৃষ্টিতে এবং রাত ও দিনের পরিবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে।আল্লাহ বলেন, ‘মুমিন তো তারাই, যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হলে তাদের অন্তর ভীত হয় এবং যখন তাদের সামনে তাঁর আয়াতগুলো পাঠ করা হয়, তখন তা তাদের ইমান বৃদ্ধি করে।’ (সুরা আনফাল, আয়াত: ২)অন্য আয়াত...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।