advertisement
advertisement

আজ দলগুলোর সঙ্গে মতবিনিময়, অংশ নেবে না বিরোধীরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৩:০০ পূর্বাহ্ণ
আজ দলগুলোর সঙ্গে মতবিনিময়, অংশ
নেবে না বিরোধীরা

জাতীয় সংসদ ভবন

advertisement

জুলাই সনদে সই করা রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে আজ রোববার মতবিনিময় করবে জাতীয় সংসদের সংবিধান সংশোধন–সম্পর্কিত বিশেষ কমিটি। জুলাই সনদে সই করা ২৬টি দল ও জোটের প্রতিনিধিদের মতবিনিময়ে আমন্ত্রণ জানানো হয়েছে। অবশ্য বিরোধী দল জামায়াতে ইসলামী, এনসিপিসহ কয়েকটি দল এই মতবিনিময়ে অংশ নিচ্ছে না বলে জানা গেছে।বিশেষ কমিটির সূত্র জানায়, আজ বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

সেখানেই হবে মতবিনিময়। বৈঠকের আলোচ্যসূচির একটি ‘জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটের নেতৃবৃন্দের সাথে কমিটির মতবিনিময়’। ইতিমধ্যে দল ও জোটগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক পর্যায়ের দুজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।এর আগে গত ৪ আগস্ট বিশেষ কমিটির প্রথম বৈঠক হয়েছিল। সে বৈঠকে রাজনৈতিক দল, সংবিধানবিশেষজ্ঞ, আইনজীবী, গণমাধ্যমের সম্পাদকসহ অংশীজনদের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত হয়েছিল।

এরই ধারাবাহিকতায় আজকের মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর