advertisement
advertisement

সামনে নির্বাচন, পুতিন কেন ভয় পাচ্ছেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
সামনে নির্বাচন, পুতিন কেন ভয় পাচ্ছেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

advertisement

ডুমা (রুশ পার্লামেন্ট) নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ বাকি। ঠিক এই সময়ে ক্রেমলিন ব্যালট পেপারকে পুরোপুরি প্রতিদ্বন্দ্বীহীন করার প্রক্রিয়া আরও তীব্র করে তুলেছে। জন–অসন্তোষের সামান্যতম প্রকাশ ঘটতে পারে—এমন সব ঝুঁকির জায়গাগুলোকেই ছেঁটে ফেলা হয়েছে।এমনকি সরকারের নিয়ন্ত্রণে থাকা তথাকথিত ‘বিরোধী’ দলগুলোও ছাড় পাচ্ছে না। যেমন কমিউনিস্ট পার্টি অব দ্য রাশিয়ান ফেডারেশন (সিপিআরএফ)।

তাদের একাধিক প্রার্থীকে হয় গ্রেপ্তার করা হয়েছে, না হয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।উদ্দেশ্য একটাই—ক্ষমতাসীন ‘ইউনাইটেড রাশিয়া’ পার্টির বিরুদ্ধে যেন কোনোভাবেই প্রতিবাদী ভোট এককাট্টা হতে না পারে।ইউক্রেনযুদ্ধে হারছে রাশিয়া, কিন্তু পুতিন কেন এত মরিয়াআর গত মাসে রাশিয়ার একমাত্র উন্মুক্ত যুদ্ধবিরোধী রাজনৈতিক দল ‘ইয়াবলোকো’কে প্রার্থী তালিকাভুক্ত করতেই দেওয়া হয়নি।অতীতে যেসব বিরোধী নেতাকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হতো না, যেমন প্রয়াত অ্যালেক্সি নাভালনি, তারা এই দলগুলোকেই বিকল্প হিসেবে বেছে নেওয়ার এবং শাসনব্যবস্থার বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানাত।তবে এবার ক্রেমলিন কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ।

জনগণের অসন্তোষ এখন এতটাই ব্যাপক যে ভোটের বাক্সে তার সামান্য প্রতিফলন ঘটানোও ক্রেমলিনের জন্য বড় ঝুঁকির কারণ হতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর