advertisement
advertisement

রিয়াদে বিমানবন্দরের পাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা, ধ্বংসের দাবি সৌদির


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৫ পূর্বাহ্ণ
রিয়াদে বিমানবন্দরের পাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা, ধ্বংসের দাবি সৌদির

কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে জ্বালানি ডিপো থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। রিয়াদ, সৌদি আরব। ১৯ সেপ্টেম্বর, ২০২৬

advertisement

সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে গতকাল শনিবার যে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উঠতে দেখা গেছে; সেটির উৎস হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র। ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীটি এ দাবি করেছে।হুতিদের গতকালের এ দাবির বিষয়টি স্বীকার করে নিয়েছে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন হুতিবিরোধী জোট। গতকাল জানানো হয়, রিয়াদের প্রধান বিমানবন্দরের পাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা।

তবে সেটি শনাক্ত ও আগেভাগে প্রতিহত করা গেছে।বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনের তথ্য, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ডিপোতে আগুন জ্বলতে দেখেছেন তাদের এক সাংবাদিক। সৌদি আরবের তেল কোম্পানি আরামকোর লোগোযুক্ত একটি জ্বালানি ট্যাংকের সেই আগুন পরে নিভিয়ে ফেলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।রিয়াদে বিকট বিস্ফোরণ, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি এ ঘটনার একটি ভিডিও ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়েছে।

ফুটেজটি যাচাই করে এর সত্যতা নিশ্চিত করেছে এএফপি।সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে দাবি করেন, ‘সৌদি আরবের বিমানবাহিনী শনিবার ভোরে রিয়াদ শহরের দিকে হুতি মিলিশিয়াদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে।’টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সৌদি আরবের সাম্প্রতিক হামল...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর